Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে বর যাত্রীবাহি বাস উল্টে নিহত ১, আহত ২৫

admin • 15 Feb 2025, 07:46 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফরিদপুরে বর যাত্রীবাহি বাস উল্টে নিহত ১, আহত ২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বর যাত্রীবাহি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে ২৫ জন বরযাত্রী আহত হয়েছেন। উপজেলার ভবুকদিয়া নামক স্থানে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুক্তি (৪৫)। তিনি রাজবাড়ি জেলার সদর উপজেলার বিনদপুর এলাকার মৃত দিলু কুমার দাসের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, একটি যাত্রীবাহী বাস বরযাত্রী নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে বর যাত্রীবাহী বাসটি বরিশাল গৌরনদী কনের বাড়ি থেকে রাজবাড়ির গোয়াল যাওয়ার এই দুর্ঘটনাটি ঘটে।

এসআই আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন বাসের ২৫ যাত্রী। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জব্বার জানান, এমএম পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে এসে ক্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হয়। এ সময় বাসের নীচ থেকে বাসের চালকের সহকারীকে আহত অবস্থায় বের করা হয়। এছাড়াও ৬ থেকে ৭ জনকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।