Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমের বিয়ের একমাস না যেতেই একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

admin • 02 Jul 2024, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমের বিয়ের একমাস না যেতেই একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পরিবারের অমতে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন সাজেদুল ইসলাম (২১) ও রিয়া খাতুন (১৯)। বিয়ের একমাস যেতে না যেতেই একসঙ্গে বিষপান করেন এই দম্পতি। এতে স্ত্রী রিয়ার মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন স্বামী সাজেদুল।

গেলো রোববার (৩০ জুলাই) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওই দম্পতির প্রতিবেশীরা জানান, গেলো রোববার দুপুরে রিয়ার চাচী শাশুড়ি ভানু বেগম সাজেদুলের বাড়িতে যান। সেখানে তিনি রিয়া-সাজেদুলের ভালোবাসার প্রতি ঘৃণা প্রকাশ করে রিয়াকে নানা কটূক্তিমূলক কথা বলেন এবং থুথু ফেলে বিদ্রুপ করেন। সাজেদুল বাড়ি ফেরার পর এ বিষয়টি জানিয়ে রিয়া কান্নাকাটি করেন।

এতে অপমানে আবেগতাড়িত হয়ে দুজনে একসঙ্গে দুই বোতল কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

পরিবারে লোকজন টের পেয়ে তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই রোববার রিয়ার মৃত্যু হয়। সাজেদুল আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।

ওসি জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনা জানার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।