Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমের প্রস্তাবে রাজি না প্রবাসীর স্ত্রীকে অপহরণ, চারজনের নামে ধর্ষণ মামলা

admin • 06 Feb 2024, 10:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমের প্রস্তাবে রাজি না প্রবাসীর স্ত্রীকে অপহরণ, চারজনের নামে ধর্ষণ মামলা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পাথরঘাটায় প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ৭ দিনেও ওই নারীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বরগুনার আদালতে মঙ্গলবার চারজনের নামে ধর্ষণের মামলা করেছেন প্রবাসীর স্ত্রীর বাবা।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাতদিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।

 

মামলায় ওই নারীর বাবা অভিযোগ করেন, বাইনচটকি গ্রামের মালেক ফকিরের ছেলে শাহিন ফকির তার মেয়েকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দিত।

 

এতে বাধা দেওয়ায় ৩০ জানুয়ারি তার মেয়েকে হত্যার ভয় দেখিয়ে অপহরণ করা হয়। শাহিন আমার মেয়েকে আটকে রেখে ধর্ষণ করছে। এ বিষয়ে ৫ ফেব্র“য়ারি বরগুনা থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তবে ওসি আবুল কাশেম মিজানুর রহমান বলেন, মামলা করতে এলে অবশ্যই নিতাম। বাদীর অভিযোগের কোনো সত্যতা নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।