Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকের বাড়ির উঠানে বসে প্রেমিকার আমরণ অনশন

admin • 19 Jan 2024, 08:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রেমিকের বাড়ির উঠানে বসে প্রেমিকার আমরণ অনশন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠানে বসে আমরণ অনশন করছেন প্রেমিকা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দিন রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। তিনি আমরণ অনশন করছেন বলেও জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ির ওই মেয়ে তার প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন। উজ্জ্বল - কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামের বাসিন্দা।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, গত রমজান মাসে ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে পরিচয় হয় তার। প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বারবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন তিনি। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছেন। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।