Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকের আত্ম'হত্যার খবরে প্রেমিকার ‘আত্মহনন’

admin • 25 Dec 2024, 12:59 PM • পঠিত 5 বার
শেয়ার করুন:
প্রেমিকের আত্ম'হত্যার খবরে প্রেমিকার ‘আত্মহনন’

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবরে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুজনই একই উপজেলার বাসিন্দা।

 

গত সোমবার গভীর রাতে বগুড়ায় গলায় ফাঁস দিয়ে মারা যান হৃদয় কর্মকার (৩০), এর পর মঙ্গলবার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে সুদীপ্তা দাস কেকা (২৬) মারা যান।

 

শাহজাদপুর থানা পুলিশ জানায়, হৃদয় কর্মকার শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। তিনি বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

 

আর সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার বাসুদেব দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীত শিল্পী ছিলেন।

 

স্থানীয়রা জানান, বগুড়ায় প্রেমিক হৃদয় কর্মকারের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার দুপুরের দিকে নিজে বাড়িতে গ্যাস ট্যাবলেট খান সুদীপ্তা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে বলেন। পরে সেখানে নিলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। এরপর সেখানে নেওয়ার পথে তিনি সন্ধ্যায় মারা যান।

 

নাম প্রকাশ না শর্তে স্থানীয় এক যুবক জানান, হৃদয় কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে সুদীপ্তাকে বুঝতে দেননি যে তিনি বিবাহিত।

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘এ আত্মহত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুদীপ্তার মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। থানা একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

এনআর/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।