Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

admin • 26 Jan 2024, 07:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হন।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কে চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত পুলিশ সদস্য হলেন - জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্তকেন্দ্রের কনষ্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

 

অপর নিহতের ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন ।

 

নেত্রকোনা মডেল থানার এসআই মশিউল জানান, নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন পাঁচজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। পরে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।