Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে দুই খাদ্য কর্মকর্তা নিহত

admin • 30 Jul 2023, 09:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে দুই খাদ্য কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান।

চিৎলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রকিবুল ইসলাম বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। দুজনের বাড়ি মেহেরপুর জেলায়। তারা মোটরসাইকেলযোগে মেহেরপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।