জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বন্যা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা ৩জন আহত হলেও গৃহবধুর দুইটি বাচ্চা সুস্থ অবস্থায় বেচে রয়েছে।
শুক্রবার (১৪ জুন) দুপুরে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজরুদ্দি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বন্যা জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর হতে ছেড়ে আসা মেলান্দহগামী সিএনজি ও জামালপুরগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা বন্যা গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় গৃহবধু বন্যাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয়।
এ ঘটনায় সিএনজিতে থাকা ৩ জন আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ওই গৃহবধুর দুইটি বাচ্চা সুস্থ অবস্থায় যাচ্ছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, প্রাইভেট কার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।





