স্কুল কর্তৃপক্ষের গাফলতিতে রেজিষ্ট্রেশন না হওয়ায় শেরপুরের শ্রীবরদীতে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ১৪জন এসএসসি পরীক্ষার্থী এখনও প্রবেশপত্র পাইনি।
এতে আগামীকাল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ক্ষুব্দ হয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেরপুরের শ্রীবরদীতে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফলতিতে রেজিষ্ট্রেশন না হওয়ায় এমন ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে রাত সাড়ে ৮টায় স্কুলে এসেছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন ও শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এ বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।





