Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে আ. লীগ নেতা আটক

admin • 03 Dec 2024, 09:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে আ. লীগ নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটানোর সময় জনতার হাতে আটক হয়েছেন শহিদুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 

সোমবার (২ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

শহিদুল ইসলাম মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সঙ্গে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে একটি ভবনে একান্তে সময় কাটাচ্ছিলেন তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ভবনের প্রবেশ গেটে তালা লাগিয়ে দেন। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।