২০২২ সালের জনশুমারী ও গৃহ গণনা কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ট্যাবলেট পিসি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ জুলাই) দুপুরে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন সহ অনেকে উপস্থিত ছিলেন।





