Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিষ্ঠার দুই বছরেই 'রক্তের বন্ধন' ঝাউগড়া'র ১ হাজার ব্যাগ রক্তদান

admin • 07 Mar 2024, 07:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিষ্ঠার দুই বছরেই 'রক্তের বন্ধন' ঝাউগড়া'র ১ হাজার ব্যাগ রক্তদান

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে "রক্তের বন্ধন" এর অঙ্গ সংগঠন "রক্তের বন্ধন ঝাউগড়া" শাখার ১ হাজার তম ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে। সংগঠনের শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ৭ম বারের রক্তদানের মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করে।

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম জানান, গত ২০২১ সালের ১৬ ডিসেম্বর রক্তের বন্ধন ঝাউগড়া শাখার যাত্রা শুরু হয়। সংগঠনের কার্যক্রম শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই আমাদের সদস্যরা স্বেচ্ছায় ও বিনামূল্যে অসহায় রোগীদের রক্তদান করে আসছে।

২০২১ সালের ১৬ ডিসেম্বর রক্তের বন্ধন ঝাউগড়া শাখার যাত্রা শুরু হয়। সংগঠনের কার্যক্রম শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় ও বিনামূল্যে অসহায় রোগীদের রক্তদান করে আসছে।

রক্তের বন্ধন জামালপুরের সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ জানান, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম গতিশীল করতে দুই বছর আগে রক্তের বন্ধন ঝাউগড়া শাখা গঠন করা হয়। এই সময়ের মধ্যে ঝাউগড়া শাখার সদস্যরা নিজ এলাকায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বেশ সফলতার স্বাক্ষর রেখেছেন।

 

তারই ধারাবাহিকতায় এই শাখা সংগঠনটির এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। বুধবার রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তার জন্মদিনটি সপ্তম বারের মত রক্তদান করে পালন করায় এক হাজার তম ব্যাগ রক্তদানের মাইলফলক অর্জন করে সংগঠনটি। তাদের এই বিশেষ অবদানের জন্য সংগঠনের সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। তিনি আরও বলেন, ২০১১ সালে রক্তের বন্ধনের যাত্রা শুরু হয়।

 

বর্তমানে সংগঠনটির ৪টি শাখা সংগঠন রয়েছে। দীর্ঘ এই পথচলায় রক্তের বন্ধনের মাধ্যমে ১৩ হাজার ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। সাধারণ সম্পাদক আসাদ অসহায়-মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান সেবা অব্যাহত রাখতে রক্তের বন্ধনের সকল কার্যক্রমে সরকারি-বেসরকারি ও ব্যাক্তি উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

 

জামালপুর শহরের এ বেসরকারি হাসপাতালে আনোয়ার হোসেনের সপ্তম রক্তদান ও রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। এ সময় রক্তের বন্ধনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্যামল অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়াও রক্তের বন্ধনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম, সহ সভাপতি মো: আকাশ, মো: নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, মোবারক হোসেন, কোষাধ্যক্ষ আহম্মেদ ইমন, সদস্য শামিম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।