Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিমা বিসর্জ্জনে শেষ হলো দুর্গোৎসব

admin • 25 Oct 2023, 10:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিমা বিসর্জ্জনে শেষ হলো দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার সকাল থেকে সব পূজা মণ্ডপে ছিল বিষাদের সুর।

বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দুর্গতিনাশিনী মা দুর্গা।

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের উপস্থিতিতে বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীর মহাশ্মশানে এসে জড়ো হয়।

 

এসময় খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার মধ্য দিয়ে গড়াই নদীতে ১১টি প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়। এ বছর কুমারখালীতে মোট ৬০ টি পুজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।