Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার

admin • 11 Dec 2025, 10:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার

 জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায়  সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

 

প্রবন্ধের ওপর আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী। এছাড়া বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল মামুন সরকার, প্রভাষক ইমরুল কবির, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ শামচুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রশিদ, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাহিদ বিন ইসলাম, মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহন তালুকদার, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান এবং সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ।

   

এছাড়া সেমিনারে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অংশগ্রহণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। সেমিনার শেষে উপজেলার ২৫ জন প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।