কুষ্টিয়ায় প্রতিবন্ধী পরিবারকে ঈদ সামগ্রী উপহার হিসেবে নতুন পোশাক দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও থানাপাড়া ঈদগাহের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী।
( ১৮ই এপ্রিল) মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের থানাপাড়াস্থ নিজ বাসভবনে প্রতিবন্ধীদের মাঝেঈদ সামগ্রী উপহার হিসেবে পোশাক বিতরণ করেন।
পোশাক বিতরণ কর্মসূচি সমন্বয় করেন থানাপাড়া ঈদগাহের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কালপুরুষ প্রজেক্ট সিন্ডিকেটের নির্বাহী পরিচালক এবং সম্মিলিত সামাজিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সাধারন সদস্য ও থানাপাড়া মন্দিরের স্বেচ্ছাসেবক বিশিষ্ট মৃত সৎকারক অশোক কুমার বিশ্বাস।
বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সংগঠক অ্যাডভোকেট পলল বলেন, জননেতা আজগর আলী প্রতিবছর শুধু ঈদে নয় প্রতিটি উৎসব পার্বনে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার দুস্থ ও অসহায় এবং উপার্জন অক্ষম ব্যাক্তিদের মাঝে পোশাক, খাদ্য সামগ্রী দান করেন।
প্রচার বিমুখ এ সৎ হৃদয়বান নেতা যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছে তেমনি স্বাধীনতাত্তোর বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য লড়াই করেছেন, এছাড়াও বিপুল মানুষকে প্রকাশ্যে, অগোচরে দান সাহায্যের মাধ্যমে নিপীড়িতদেরর পাশে থেকেছেন। তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয় তার এসব কর্মকান্ডে। এসময় উপস্থিত সকলে জননেতা আজগর আলীর দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করেন।





