Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

admin • 10 May 2024, 10:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) ভোরে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত জগদীশকে (৫০) থানায় নিয়ে যান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জলাবাড়ী ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই নারীর মা বলেন, ‘আমার মেয়ে মানসিক এবং বাকপ্রতিবন্ধী। জগদীশ এর আগেও মেয়েকে ধর্ষণ করেছিল। তখন জগদীশ আমার পা জড়িয়ে ক্ষমা চাওয়ায় আমি তাকে মাফ করে দিয়েছিলাম। এখন আর ক্ষমা করব না। আমি গরিব বলে জগদীশ যা ইচ্ছে তা করে যাচ্ছে। আমি মামলা দেব। ওর উপযুক্ত বিচার চাই।’

ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিপ্লব সমদ্দার জানান, ‘ধর্ষণের ঘটনা শুনে আমরা সালিশে যাইনি। শুনেছি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। অন্যায়কারীর শাস্তি হোক।’

এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, ‘আমরা ঘটনা শোনার পর জগদীশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।