Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রচারণার মোটরসাইকেল আটকে জরিমানা,প্রতিমন্ত্রী পলকের কর্মীদের বিক্ষোভ

admin • 23 Dec 2023, 01:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রচারণার মোটরসাইকেল আটকে জরিমানা,প্রতিমন্ত্রী পলকের কর্মীদের বিক্ষোভ

নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের নির্বাচনী প্রচারণা থেকে আটক মোটরসাইকেলগুলো ছেড়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার জরিমানার টাকা দিয়ে মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিয়ে যান মালিকরা। গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন।

 

বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১০টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায় সিংড়া থানা-পুলিশ।

 

গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলগুলো নিয়ে যাওয়ার পর সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘নৌকা’ ও প্রতিমন্ত্রী পলকের নামে স্লোগান দিতে থাকনে।

মোটরসাইকেলগুলো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহ্‌মেদ পলকের নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদের নেতৃত্বে পুলিশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে নৌকার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকদের বহনকারী ১০টি মোটরসাইকেল আটক করে।

 

এর মধ্যে নয়টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৯০ হাজার ও একজন চালকের হেলমেট না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে না পারায় মোটরসাইকেলগুলো সিংড়া থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা রাত ৮টা পর্যন্ত সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা মোটরসাইকেল ছাড়াতে না পেরে রাতেই সেখান থেকে চলে যান।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গতকাল বলেন, অবৈধ মোটরসাইকেল আটক করা, জরিমানা করা পুলিশের নিয়মিত কাজ। যথাযথ কাগজপত্র না থাকায় কিছু মামলা দেওয়া হয়েছে। মিছিল ও স্লোগান করলেও অবৈধ মোটরসাইকেল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আইন সবার জন্য সমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।