Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পূর্বাচলের লেকে মিললো কিশোরীর মরদেহ

admin • 17 Dec 2024, 08:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পূর্বাচলের লেকে মিললো কিশোরীর মরদেহ

নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

 

তিনি জানান, সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন।

 

এসময়ে লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 

ওসি লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গত রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।

 

দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। তবে বিকেল ৫টা পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।