Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশ বক্সে ঢুকে গেল যাত্রীবাহী বাস, পুলিশ কর্মকর্তা আহত

admin • 24 May 2024, 05:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুলিশ বক্সে ঢুকে গেল যাত্রীবাহী বাস, পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানা পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় এসআই মো. রেজওয়ান আহত হন। তার ঠোঁট কেটে গেছে।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এসআই মো. রেজওয়ানকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এসআই হিসেবে কর্মরত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।