Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

admin • 03 Nov 2024, 10:27 AM • পঠিত 4 বার
শেয়ার করুন:
পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নাটোরে বিক্ষোভ করেছেন আবেদনকারীরা। শনিবার (৩ নভেম্বর) বিকেলে পুলিশ লাইন্সের সামনের রাস্তায় চাকরির আবেদনকারীরা অবরোধের চেষ্টা করলে পুলিশ  তাদের সরিয়ে দেয়। 

 

এ সময় বাদপড়া প্রার্থীরা অভিযোগ করেন, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন। 

এ ঘটনায় পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, পুলিশ কনস্টেবল নিয়োগ স্বচ্ছ ভাবেই হচ্ছে, এ বিষয়ে অনিয়মের অভিযোগটি সঠিক নয়। অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেয়া হয়নি। বাদ পড়ারা রাস্তায় অবস্থান নিলে তাদের সরিয়ে দেয়া হয়েছে। পরে নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকে বলেও জানান তিনি। 

  প্রসঙ্গত, নাটোর জেলার ৫০ জন আবেদনকারীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এজন্য কয়েক হাজার আবেদন পড়েছে। শনিবার ছিলো যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।