সিরাজগঞ্জের তাড়াশে একটি পুরাতন পুকুর খননের সময় প্রাচীন কালের মাঝারী আকারের বহু মূল্যবান প্রত্ন সম্পদ বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে জয়নাল আবেদীন পুকুর সংস্কার কাজ করার সময় মাটি কাটা শ্রমিকরা মাটির তলায় ওই মূর্তিটির সন্ধান পান। পরে তাঁরা মুল্যবার ওই মূর্তিটি উদ্ধার করে তাড়াশ পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, ঘরগ্রামে জয়নাল আবেদীনের পুকুর সংস্কার কালে ভগ্নদশার একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় মাটি কাটা শ্রমিকরা। পরে মূর্তিটি উদ্ধার ও হেফাজত করে তাঁরা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। আর প্রাচীন ওই বিষ্ণুমূর্তির আর্থিক মূল্য কত তা এখনো জানা যায়নি। তবে আমরা বিভাগীয় প্রত্নতন্ত্র অধিদপ্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।





