Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

admin • 15 Jan 2024, 09:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণার পূর্বধলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক মো.আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর এলাকাবাসী পিকআপের চালক আশিকুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

 

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নারায়ণডহর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

জানা যায়, নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। নারায়ণডহর বাজার ইলেকট্রনিক পণ্য মেরামতের কাজ করতেন তিনি। মোতালেব তাবলীগ জামাতের আমীর ছিলেন। আটক পিকআপ চালক আশিকুর রহমান (২৫) জেলা শহরের পারলা এলাকার হেলাল মিয়ার ছেলে।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন আব্দুল মোতালেব। নিজের গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণা সদরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই দ্রুতগতির পিকআপটি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় প্রায় দুইশো গজ দূরে টেনে হেচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই প্রান হারান মোতালেব।

 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআপটি থামায় ও চালক আশিকুরকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালক ও পিকআপটি থানায় নিয়ে আসে। অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্নের পাশপাশি এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।