Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাহাড়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ

admin • 12 Mar 2023, 10:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাহাড়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ

পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক সাধারণ শ্রমিক ও গাড়ি চালকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রবিবার ( ১২ মার্চ) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ  পক্ষ থেকে একথা জানানো হয়।

 

বিবৃতিতে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদের বরাত দিয়ে বলা হয়,গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ইং (শনিবার), বান্দরবান রুমা উপজেলার আওতাধীন রুমা-থানছি সীমান্তবর্তী এলাকা লিক্রিতে নতুন নির্মিত সড়কে ২১ কিলোমিটার এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এছাড়াও অদ্যাবধি পর্যন্ত আরও ৪(চার) জন শ্রমিক নিখোঁজ রয়েছে ।

  এক যৌথ প্রতিবাদ বার্তায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ উক্ত ট্রাক চালক ও শ্রমিকদের উপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, সেই সাথে নিখোঁজ ০৪ (চার) জনকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে ছাত্র পরিষদ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।