Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পার্বত্য এলাকার সংসদীয় আসন তিনটি নয় ,৫টিতে উন্নতি করার দাবিতে সংবাদ সম্মেলন

admin • 16 Mar 2023, 07:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পার্বত্য এলাকার সংসদীয় আসন তিনটি নয় ,৫টিতে উন্নতি করার দাবিতে সংবাদ সম্মেলন

পার্বত্য এলাকার সংসদীয় আসন ৩টি থেকে ৫টিতে উন্নীত করার দাবিতে রাজধানী ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বেলা ১০ ঘটিকায় ঢাকা সাগর-রুনী মিলানায়তনে সাংবাদিকদের সামনে এই দাবী উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

 

কাজী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন "একজন সংসদ সদস্যের পক্ষে বিশাল আয়তনের জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের খবরা-খবর জানা সম্ভব হয়ে উঠেনা। দেশের অন্যান্য অঞ্চলে দুই দিনে একজন এমপি প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করতে পারেন কিন্তু পার্বত্য জেলার এমপি প্রার্থী একমাসেও প্রচার-প্রচারণা শেষ করতে পারেন না।

   

উপজেলাগুলো হতে জেলা শহরের দুরুত্ব অনেক বেশি এবং প্রত্যন্ত এলাকা হওয়ায় পাহাড়, পর্বত, উচু-নিচু, ঝিরি-ঝর্ণা ও নিরাপত্তার অভাব হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠী এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডসহ মৌলিক অধিকার বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সাক্ষাৎ পান না। এখানে নিজেদের সমস্যার কথা বলতে সংসদ সদস্যদের সাক্ষাৎ পাওয়া মানেই সোনার ডিম পাওয়া।

 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী নিজেদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে যাতায়াত ব্যবস্থা, উন্নত শিক্ষা, চাকুরী এবং অধিকার বিষয়ে যেসব মৌলিক দাবি-দাওয়া আছে তা সহজে উপস্থাপন করার মতো পরিবেশ গড়ে উঠেনি। এতো বিশাল আয়তনের জেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয় এবং সংসদে প্রতিনিধিত্ব করে সঠিক বার্তা পৌঁছানোও সম্ভব নয়।

   

আয়তন ও জনসংখ্যার বিবেচনায় প্রান্তিক জনগোষ্ঠীর দাবির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের ও বিশাল জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)র সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অংশ হিসেবে প্রিয় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছেন তিনি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।