Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পায়ুপথে ছিল ৬ ইঞ্চি ডাব, অস্ত্রোপচারে অপসারণ

admin • 13 Apr 2024, 10:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পায়ুপথে ছিল ৬ ইঞ্চি ডাব, অস্ত্রোপচারে অপসারণ

চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থকে ৬ ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১ ঘণ্টার চেষ্টায় ডাবটি বের করা হয়।

মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই ব্যক্তির পায়ুপথে ‘দুর্ঘটনাবশত’ একটি কচি ডাব ঢুকে যায়। এক্স–রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম অস্ত্রোপচার কক্ষে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করে আনে।

এ ঘটনায় রোগী বা তাঁর সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ বলেন, ‘অপারেশনের পরে বের হওয়া ডাবের আকৃতি দেখে আমি তাজ্জব বনে গেছি।’

ডা. আরিফ উল হাসান বলেন, ‘দুর্ঘটনাবশত ঢিলা কুলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করেত সক্ষম হই।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।