Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

admin • 02 Apr 2024, 08:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে আলামিন হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।

 

নিহত আলামিন একই গ্রামের খায়রুল ইসলাম ভাষার ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থী।

 

স্থানীয়রা জানান, দুপুরে আলামিন বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গভীরতা বেশি থাকায় এবং সাঁতার না জানায় আলামিন ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন পুকুরে নেমে আলামিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।