Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পানির পাম্পে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

admin • 14 Jan 2024, 08:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পানির পাম্পে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অরক্ষিত পানির পাম্পে চাদর পেঁচিয়ে এক নারীর হাত ও মাথার চুল আটকে রজবুন নেছা (৮০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

 

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার মেঘনা নদীর পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

রজবুন নেছার স্বামী শুক্কুর মিয়া। তিনি পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানায়, রজবুন নেছা বিভিন্ন স্থানে বোতল কুড়াতেন। বিকেলে নদীর পাড়ে বোতল খুঁজতে আসে। ওই সময় শামীমের অটো পাম্পে অসাবধানতায় চাদর পেঁচিয়ে হাত ও মাথার চুল আটকে যায়। সেখানে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।