Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

admin • 31 Oct 2024, 05:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়েদ ও জুনায়েদ ওই বাড়ির শরীফ খানের ছেলে।  

 

স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ জমজ দুই ভাই পুকুরে পড়ে যায়। এ সময় রান্না করছিলেন তাদের মা।

 

পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।  এ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোজাম্মেল জানান, হাসপাতালে আনার অনেক আগেই জমজ দুই শিশু মারা গেছে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাউসার জানান, শিশু দুটি স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়তো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।