Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাথরঘাটায় ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

admin • 16 Aug 2023, 07:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাথরঘাটায় ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটার রুহিতা থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ।বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টার পরে রুহিতা বটতলা মাছ বাজারের একটি মাছের আড়ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয় জাকির মুন্সি।

 

উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল। আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা কর্কশিটের বক্সের মধ্যে সাপটি দেখে ভয়ে চিৎকার দেন হেলাল।

 

পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত ওই আড়তে গিয়ে অজগরটি দেখতে পেয়ে তা উদ্ধার করে বনবিভাগকে খবর দেই।

 

পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বিকেল ৪ টার দিকে টেংরার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।