Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাটক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

admin • 15 Jul 2024, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাটক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাজশাহী পুঠিয়া বেলপুকুরিয়া এলাকায় এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে রকি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকির প্রতিবেশী।

 

গত তিন সপ্তাহ যাবত আসামি ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরে গত ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত যুবক রকি মোবাইল ফোনে ওই কিশোরীকে ডেকে আনেন। পরে তাকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করেন।

 

স্থানীয় ও ভূক্তভুগীর পরিবার থেকে জানা গেছে, গত ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার দিয়াড় বিলের একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরবর্তীতে আরএমপি'র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

 

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই আকতার হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুলাই) সকাল ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।