Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাকুন্দিয়ায় ৪০২ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৪

admin • 26 Jul 2023, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাকুন্দিয়ায় ৪০২ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪০২পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় নারীসহ ৪জনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (২৬ জুলাই) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন।

আটককৃতরা হচ্ছে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উনচিপ্রাং গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ (২৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছোট রায়পাড়া গ্রামের রূপালী বেগম (২৭) এবং পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বারঘর গ্রামের সাকিবুল হাসান (১৯) ও একই উপজেলার চরটেকী বানিয়াপাড়া গ্রামের মোক্তার ওয়াজিদ (২০)।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানারঘাট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও রূপালী বেগমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া উপজেলার তারাকান্দি বাজারে পৃথক অপর একটি অভিযান চালিয়ে ৫২টি ইয়াবাসহ সাকিবুল হাসান ও মোক্তার ওয়াজিদকে আটক করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।