Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাকুন্দিয়ায় পেট্রলের দোকানে আগুন

admin • 30 Aug 2024, 03:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাকুন্দিয়ায় পেট্রলের দোকানে আগুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খুচরা তেল ও পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কোদালিয়া চৌরাস্তা বাজারের খুচরা তেলের দোকান আবদুল্লাহ এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

 

ক্ষতিগ্রস্ত আবদুল্লাহ এন্টারপ্রাইজের মালিক রুবেল মিয়া জানান, আগুনে দোকানের তেলসহ আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে। তারা ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।