Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহে উদ্বোধন

admin • 21 Dec 2022, 08:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহে উদ্বোধন

পাঁচবিবি সরকারী খাদ্যগুদামে চলতি আমন মৌসুমে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মুন্না।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে উপজেলার ৪ টি আটো রাইস ও ১৫ টি হ্যাসকিং মিল ২ হাজার ৬৮ মেঃ টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর- মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম সরকার, কৃষি কর্মকর্তা মোঃ লূৎফর রহমান, সাবেক চেম্বার অফ কমার্স সভাপতি আব্দুল হাকিম মন্ডল, এল,এস,ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজানুুর রহমান, অটো মিলার শরিফুল ইসলাম বাবু, হাসকিং মিলার আইযুব হোসেন প্রমুখ।

খাদ্যগুদাম সুত্রে জানা যায়,চলতি মৌসুমে ৪২ টাকা কেজি দরে ২৬৯৫ মেঃ টন এবং ২৮ টাকা কেজি দরে ১২০৮ মেঃ টন ধান ক্রয় করা হবে। ক্রয় কার্যক্রম আগামী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।