Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে কিশোরগঞ্জের পিআইওরা

admin • 14 Sep 2022, 06:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে কিশোরগঞ্জের পিআইওরা

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন পালিত হয়েছে।

গত সোমবার থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতির এ কর্মসূচি শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয়ে জেলার ১৩ উপজেলার পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এক সমাবেশ করেন। এটি চলে দুপুর একটা পর্যন্ত।

সমাবেশে বক্তারা বলেন, পিআইও অফিসগুলোতে কাজের পরিধি আগের চেয়ে অনেক বেড়েছে। জনবল কম থাকায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা যায় না। যেখানে প্রতিটি অফিসে ১৪ থেকে ১৫ জনের লোকবল প্রয়োজন। সেখানে মাত্র চার থেকে পাঁচজন রয়েছে। অনেক অফিসে তাও নেই।

জনবল সংকট সমাধান ছাড়াও তাঁদের প্রধান দাবিগুলো হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নতকরণ করা। তাছাড়া পিআইও অফিসগুলোতে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া কর্মচারীদের রাজস্বখাত থেকে বেতনভাতা দেয়ার দাবিও করেন বক্তারা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এ সময় তাদের ন্যায্য দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা ঘোষণা দেন।

কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, কিশোরগঞ্জ সদর উপজেলার পিআইও সিফাত বিন রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ।

এইচ/ এম
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।