Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

admin • 29 Nov 2023, 05:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর ৩টার দিকে পল্টন মোড়ের পশ্চিম পাশে পুলিশ বক্সের কাছে ককটেলগুলো বিস্ফোরিত হয়। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ডাকা অষ্টম দফায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

 

বুধবার সকাল ৬টায় শুরু হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে টানা ২৪ ঘণ্টা চলবে এই সর্বাত্মক অবরোধ।

 

দেশব্যাপী এই সর্বাত্মক অবরোধের আওতায় থাকবে রাজপথ, রেলপথ ও নৌপথ। আর ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হতেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ১২ ঘণ্টা হরতাল পালন করবে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো।

   

সপ্তম দফা অবরোধের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

   

একইসঙ্গে দুই কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।