Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার,৮ শিক্ষককে অব্যাহতি

admin • 27 Apr 2025, 07:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার,৮ শিক্ষককে অব্যাহতি

জামালপুরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ৬টি পরীক্ষাকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

 
রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।  
জানা যায়, ইসলামপুর উপজেলার ০৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন শিক্ষক এবং ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদারগঞ্জ উপজেলার জুনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৩ জন, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন এবং মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  
এছাড়া, বকশিগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।  
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনকালে নিয়ন্ত্রণ কর্মকর্তার নজরে আসে যে, বেশ কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে এসব শিক্ষার্থী বহিষ্কৃত হয় এবং সংশ্লিষ্ট কক্ষে দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর নজরদারি বজায় রাখছি। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাও তারই অংশ।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।