Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পরীক্ষা ভালো হয়নি স্বর্ণার,মেয়ের কাণ্ড দেখে বাকরুদ্ধ মা

admin • 18 Feb 2024, 04:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পরীক্ষা ভালো হয়নি স্বর্ণার,মেয়ের কাণ্ড দেখে বাকরুদ্ধ মা

চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী দিচ্ছিলেন স্বর্ণা।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা চলতি বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার কাছে সে বলেছে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সে পাস করতে পারবে না। এ নিয়ে দুইদিন ধরে চিন্তিত ছিল।

 

পরে শনিবার রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে স্বর্ণাকে গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।