গাজীপুরের কালিয়াকৈরে পরিত্যক্ত একটি ডোবা থেকে কাউসার হোসেন (২৫) নামে অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঘাইর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাউসার হোসেন ময়মনসিংহের গফুরগাঁ থানার শিবগঞ্জ এলাকার আবুল হাশেমের ছেলে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার বাঘাইর এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





