Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মার এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার

admin • 29 Apr 2023, 12:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মার এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ১৯ কেজি ওজনের বিশাল আকারের এক বোয়াল বিক্রি হয়েছে ৪৫ হাজার ৬০০ টাকায়।

 

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের রওশের আড়তে নিলামে উঠলে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

 

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়তে নিলামে ১৯ কেজি ওজনের বিশাল আকারের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি। মাছটি এখন রশি দিয়ে নদীতে বেধে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।