Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

পদ্মার এক বোয়াল ২৫ হাজারে বিক্রি

admin • 19 Jun 2023, 04:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মার এক বোয়াল ২৫ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ। পরে মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মংলা হালদার জানান ,পদ্মা নদীর ঢালার চর এলাকায় সকালে জাল ফেলি। জাল উঠানোর সময় দেখি বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৩৪০ টাকায় বিক্রি করি।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়াল মাছটি কিনে পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৫ হাজার ৭৫ টাকায় বিক্রি করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।