Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মা সেতুতে দুই বাসের সংঘর্ষ, আহত ২

admin • 09 Dec 2023, 08:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুতে দুই বাসের সংঘর্ষ, আহত ২

পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয়েছে। তাঁদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

 

শনিবার বিকাল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি শরীয়তপুরগামী লেনে গোল্ডেন লাইন ও মেঘলা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়।

 

পদ্মা থানার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, 'পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে ওই স্থানে এক লেন বন্ধ ছিল। অপর লেন দিয়ে দুই দিক থেকেই যান চলাচলের ব্যবস্থা রাখা হয়। যার ফলে ওই স্থানের যান চলাচলের গতি কমানো হয়। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় মেঘলা পরিবহনের বাসটি পদ্মাসেতুর মাঝের ডিভাইডারে ওপরে উঠে যায়। পরে অন্যান্য পরিবহনের সহায়তায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুই বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।

 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।