Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক লাখ জরিমানা

admin • 20 Nov 2023, 09:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক লাখ জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে রনি এলাহী (৩৪) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বালু উত্তোলন করা হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

 

সোমবার ( ২০ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের হাসিমপুর এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালতকে সহযোগীতা করেন কুমারখালী থানা পুলিশ।

 

দণ্ডপ্রাপ্ত রনি এলাহী ইসলামপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও নারায়ণগঞ্জের সামি এন্টারপ্রাইজের কর্মচারী।

 

রাত সাড়ে আটটার দিকে এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মানদীতে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানো হয়।

 

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে মাটি ও বালু মহাল আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বালু উত্তোলন করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।