Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাবিতে সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল

admin • 12 Jan 2024, 09:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাবিতে সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‌‘ডামি’ বা 'প্রহশনমূলক নির্বাচন' আখ্যা দিয়ে নবগঠিত সরকারকে পদত্যাগ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

   

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই মশাল মিছিল শুরু হয়। পরবর্তীতে ভিসি চত্বর দিয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ অতিক্রম করে কাটাবন দিয়ে ঘুরে শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

   

সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, "৭ জানুয়ারির নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। নির্বাচনের আগেই সারাদেশের মানুষ এবং সকল বিরোধী দল এটিকে বর্জন করেছে। আমরা সরকারকে আহবান জানাই তারা অবিলম্বে পদত্যাগ করে দেশে আবার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার জন্য।"

   

গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, "এই সরকার গত ১৫ বছর ধরে মানুষের ঘাড়ে চেপে বসেছে। ভুয়া নির্বাচন কমিশন তৈরি করে মানুষের ট্যাক্সের টাকায় মানুষকে নির্বাচন দেখতে বাধ্য করেছে। কিন্তু সাধারণ মানুষ এই নির্বাচন বর্জন করেছে।"

   

তিনি আরো বলেন, "আমরা দেখেছি গত ৭ জানুয়ারি বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট মারা হয়েছে। সারা দেশে এককভাবে নির্বাচন করে ভোটের হার বাড়াতে জাল ভোট দিয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে আমাদের সভা সমাবেশ করতে বাধা দেয়া হয়েছে।"

   

এসময় অন্যান্যদের মাঝে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম সব সভাপতি মিখাত ইরেগু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র মৈত্রীর সহ সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলসহ জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।