Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় কীটনাশক কোম্পানীর কর্মকর্তার মৃত্যু

admin • 22 Feb 2024, 08:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় কীটনাশক কোম্পানীর কর্মকর্তার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেলে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী করোনা মার্কেট এলাকায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

 

নিহত আব্দুর রশিদের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে। তিনি ওই এলাকার খতিব উদ্দীনের ছেলে। আব্দুর রশিদ পঞ্চগড়ে কীটনাশক ওষুধ কোম্পানীতে টেরিটরি মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তেতুঁলিয়া থেকে পেশাগত কাজ শেষে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফিরছিলেন আব্দুর রশিদ। এসময় তিনি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী করোনা মার্কেট এলাকায় পৌঁছলে মোটরসাইকেল ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন।

 

এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তার। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। #

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।