Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে মাটির পুতুল, নৌকা ও ঘুড়ি তৈরী প্রতিযোগিতা

admin • 16 Apr 2024, 03:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে মাটির পুতুল, নৌকা ও ঘুড়ি তৈরী প্রতিযোগিতা
আল-আমিন পঞ্চগড়:

পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে ডা. জহিরুদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার পঞ্চগড় এর আয়োজনে পাঠকক্ষে ও মাঠে মাটির পুতুল, মাটির নৌকা ও কাগজের ঘুড়ি তৈরী প্রতিযোগিতা ও আল্পনা আকাঁ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে শিশু শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে ।

আজ ১৬ই এপ্রিল বেলা ১২ টায় ডা. জহিরুদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা মূল উদ্দেশ্য শিশুদের সৃজনশীল প্রতিভা বিকশিত করা । জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান হাবিবা খাতুন এঁর সঞ্চালনায় পহেলা বৈশাখ এর ঐতিহাস ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন ভজনপুর ড্রিগ্রী কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ও বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোজিরুল ইসলাম ।

এমন একটি সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিশুরা বেশ আনন্দিত । জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান হাবিবা খাতুন বলেন - " বইপড়া কর্মসূচি ছাড়াও শিশুদের সৃজনশীল মেধা বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছি আমরা "। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বই প্রদান করা হয় । এই প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।