Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে বিজিবির জনসচেতনতামুলক সভা

admin • 19 Nov 2023, 03:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বিজিবির জনসচেতনতামুলক সভা

পঞ্চগড়ে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার ও চোরাচালান রোধে সীমান্ত এলাকার জনসাধারণদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া সীমান্ত ফাঁড়ির আয়োজনে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গী পুকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম, ঢাঙ্গী পুকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীসহ অনেকে।

এতে সীমান্তে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ সভায় উপস্থিত হন।

সভায় বক্তারা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের আইন মেনে চলা, মাদক ও চোরাচালান রোধে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান। সেই সাথে চোরাকারবারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন। উল্লেখ্য এই সীমান্তে স্বর্ণ চোরাচালানের সময় ২২ কেজি স্বর্ণ উদ্ধার করে বিজিবি ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।