Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

admin • 16 Dec 2022, 06:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে বিআরটিসি বাস ও সাদমান নামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে অপর একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি'র সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ১৭ জন যাত্রী আহত হয়। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।