Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

admin • 18 Nov 2023, 07:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় মিম নামের এক চার বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের ধামনাগছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।   জানা গেছে, নিহত মিম একই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। স্থানীয় ও স্বজনরা জানায়, নানা সায়েদ আলীর ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে মায়ের সাথে দেখতে আসে মিম।   সকালে নানীর বাড়ি থেকে মহাসড়কে উঠে সড়ক পার হওয়ার সময় বাংলাবান্ধাগামী একটি মালবাহী লড়ির ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হয়।     সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে পঞ্চগড়ে নেয়ার পথে মিম মারা যায়। এ ঘটনায় মালবাহী গাড়িটি আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ।   তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন মালবাহী লড়ি গাড়ীর ধাক্কায় শিশু মিমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।