Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

admin • 23 Nov 2024, 08:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে চিকিৎসক পদায়নের দাবিতে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধনে পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড. আহসান হাবীব সরকার, সংগঠনটির বোদা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, আটোয়ারী উপজেলা প্রতিনিধি আতিক হাসান, তেতুঁলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বী ইমন, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

 

এতে সেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, পঞ্চগড়ের ৫ উপজেলার হাসপাতাল গুলোতে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ১৩৭ টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত আছেন। এরই মাঝে আরো একজন বদলি নিয়েছেন।

 

প্রায় ১ লাখ জনসংখ্যার জন্য সল্প সংখ্যক চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সামান্য কিছু হলেই রোগীকে রংপুর বা অন্য জেলায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। অন্য জেলায় সব মানুষের চিকিৎসা সেবা নেয়ার সক্ষমতা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক পদায়ন না করা হলে আমরণ অনশন সহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

 

পরে আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে চিকিৎসক পদায়নের দাবিতে আধাঁঘন্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা।

 

এসময় চিকিৎসক পদায়নের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌঁশলী মির্জা নাজমুল ইসলাম কাজল। পরে আগামী শনিবারের মধ্যে চিকিৎসক পদায়নের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন মানববন্ধনকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।