Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নোয়াখালীতে থানায় গুলি, ইট-পাটকেল নিক্ষেপ

admin • 03 Aug 2024, 08:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে থানায় গুলি, ইট-পাটকেল নিক্ষেপ

নোয়াখালীর সুধারাম মডেল থানায় গুলির অভেযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমঅ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম।

 

পুলিশ জানায়, শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন দুর্বৃত্তদের মধ্য থেকে কেউ সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র থেকে এক রাউন্ড গুলি ছুঁড়ে।

   

এ সময় বিভিন্ন দিক থেকে দুর্বৃত্তরা থানায় অবস্থানরত পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে ইট-পাটকেল এবং ঢিল ছুঁড়তে থাকে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও থানা বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে যাওয়াসহ ব্যাপক ক্ষতি সাধন হয়।

   

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমঅ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম আরো বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এর আগে, শনিবার বিকেল চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলা, মামলা, হত্যার বিচারসহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে ছাত্র, শিক্ষক-জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, আন্দোলনকারীদের ওই বিক্ষোভ মিছিল থেকে বিকেল পৌনে ৫টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।